নির্বাচন কমিশন (ইসি) আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এর অধীনে যেকোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান ৮১ ঘণ্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর পর্যন্ত—অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত—সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/02/09/newsid-2688/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ণ