NABO NEWS24
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ণ

ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন মান্না

লেখক: নব নিউজ ডেক্স

নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মান্না ঢাকা-১৮ এবং বগুড়া-২—এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে ঢাকার আসনটি ছাড়ার ঘোষণা দেন তিনি।পোস্টে তিনি লিখেছেন, “এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে এবং এই বিপুল খরচ নির্বাহ করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণেই তিনি ঢাকা-১৮ আসন থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। মান্না বলেন, “এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।”

এদিকে, তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচনে লড়াই চালিয়ে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকদিন ধরে প্রচারণা চালাচ্ছেন এবং সক্রিয়ভাবে গণসংযোগ করছেন। (উল্লেখ্য, বগুড়া-২ আসনে তার প্রার্থিতা প্রথমে বাতিল হলেও আপিলের মাধ্যমে ফিরে পেয়েছেন।)

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/09/newsid-2677/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ