NABO NEWS24
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ণ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

লেখক: নব নিউজ ডেক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ প্রদান করবেন।

এসব ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে। বিটিভি থেকে জানা গেছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রচারণার অংশ হিসেবে ৮ ও ৯ ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দলীয় বক্তব্য সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্ভাব্য সময়সূচী অনুযায়ী:

মাওলানা মামুনুল হকের ভাষণ সন্ধ্যা ৬-৭টার মধ্যে,

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে,

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ রাত ৯টায় সম্প্রচারিত হবে।

এর আগে গতকাল (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এই উদ্যোগের মাধ্যমে নির্বাচন কমিশন ও বিটিভি রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ করে দিচ্ছে, যাতে ভোটাররা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/09/newsid-2674/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ