স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, স্বল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। এটি হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।সভায় রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার-ভিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত হয়। উপদেষ্টা সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী প্রক্রিয়া নিরাপদ রাখার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/02/08/newsid-2668/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ