আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টার দিকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের (২৫০ শয্যা বিশিষ্ট) মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আমির এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে নির্বাচনি এলাকায় প্রচারণায় অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনি অসুস্থ হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং সুস্থ আছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/02/08/newsid-2662/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ