NABO NEWS24
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ণ

জটিলতা শেষে ভারতে শাকিবের সিনেমার শুটিং শুরু

লেখক: নব নিউজ ডেক্স

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অবশেষে সব জটিলতা কাটিয়ে ভারতে পা রাখলেন। দীর্ঘদিনের ভিসা সমস্যার অবসান ঘটিয়ে তার অভিনীত আসন্ন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর শুটিং শুরু হয়েছে ভারতে। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে শাকিব খানসহ পুরো অভিনয়শিল্পী দল ইতিমধ্যে শুটিংয়ে যোগ দিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরে ভারতে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা না পাওয়ায় সেটি সম্ভব হয়নি। এতে রোজার ঈদে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বাধ্য হয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন। পরে ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় সিনেমার কিছু অংশের শুটিং সম্পন্ন হয়। তবে নির্মাতাদের মূল পরিকল্পনায় শুরু থেকেই ভারতের লোকেশন ছিল প্রাধান্য পেয়েছে। লোকেশন, সেট ও প্রস্তুতি আগেই চূড়ান্ত করা থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে ভিসা মিলে যাওয়ায় পুরো টিমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

বর্তমানে ভারতে শুটিং চলছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি পরিচালক আবু হায়াত মাহমুদ বা প্রযোজক শিরিন সুলতানা। প্রযোজনা সূত্র জানিয়েছে, ঈদকে সামনে রেখে এখন তাদের একমাত্র লক্ষ্য দ্রুত শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করা। সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক ভয়ঙ্কর গ্যাংস্টারের চরিত্রে, যা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী।

ইতিমধ্যে সিনেমার মোশন পোস্টার প্রকাশ পেয়ে আলোচনার ঝড় তুলেছে। ১৬ সেকেন্ডের ফার্স্ট লুকে মুখভর্তি দাড়ি, লম্বা চুল, কালো গাউন ও চোখে সানগ্লাস পরা বিধ্বংসী লুকে দেখা গেছে শাকিব খানকে। হাতে ইউনিক ডিজাইনের মিউজিক্যাল বন্দুক নিয়ে আকাশে উড়তে থাকা হেলিকপ্টারের দিকে তাক করে রাখা দৃশ্য দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/02/08/newsid-2659/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ