NABO NEWS24
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ণ

লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

লেখক: নব নিউজ ডেক্স

ট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড-কে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে আবারও লাগাতার ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি কার্যকর হয়েছে। ফলে বন্দরের বিভিন্ন জেটিতে সব ধরনের পণ্য ও কনটেইনার ওঠানামা বন্ধ রয়েছে। পণ্য ডেলিভারি, ইয়ার্ড থেকে কনটেইনার তোলা এবং বহির্নোঙরে মাদার ভেসেল থেকে কার্গো হ্যান্ডলিংসহ বন্দরের অপারেশনাল কার্যক্রম প্রায় সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে বন্দরের ভেতরে কোনো ট্রেলার বা পণ্য পরিবহন যানবাহন প্রবেশ করতে পারেনি।

আন্দোলনকারী নেতার দাবি, শ্রমিক-কর্মচারীরা শতভাগ সমর্থন দিয়ে কাজে যোগ দেননি, যার ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম একেবারে বন্ধ। সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন বলেন, “সকাল থেকে ধর্মঘট চলছে, কোথাও কোনো কাজ হচ্ছে না। আন্দোলন দমাতে প্রশাসন ভিন্ন পথ অবলম্বন করছে। আমাদের দুজন নেতা—শামসু মিয়া ও আবুল কালাম আজাদ—কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়েছে বলে খবর পেয়েছি।”

আন্দোলনকারীদের অভিযোগ, বন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

চার দফা দাবি:

১/ এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা/পরিচালনার সিদ্ধান্ত বাতিলের সুস্পষ্ট ঘোষণা।

২/ আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা (বদলি, মামলা ইত্যাদি) বাতিল।

৩/ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।

৪/ চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার।

এর আগে ৩১ জানুয়ারি থেকে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে প্রতিবাদ শুরু হয়, পরে সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন চলে। গত মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু হলেও বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন-এর সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু দাবি পূরণ না হওয়ায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে রোববার থেকে ফের লাগাতার ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/uncategorized/2026/02/08/newsid-2650/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ