NABO NEWS24
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত

লেখক: নব নিউজ ডেক্স

মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান পেরাকে ‘স্পাইডার লিফট’ ক্রেন উল্টে গিয়ে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নিজেই ওই রিমোট কন্ট্রোলযুক্ত ক্রেনটির অপারেটর (চালক) ছিলেন।

কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ১০টা থেকে ১০:৪০ মিনিটের দিকে জালান পেরাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩২ বছর বয়সী বাংলাদেশি শ্রমিক একটি বিলবোর্ড বা সাইনবোর্ড মেরামতের কাজ করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ক্রেনটি ফুটপাতের সঙ্গে আটকে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে পড়ে। এতে ক্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুয়ালালামপুর হাসপাতালের এক চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ক্রেনের ভারে কাছাকাছি দাঁড়ানো দুটি গাড়ি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়, তবে গাড়িতে থাকা যাত্রীরা কেউ আহত হননি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কুয়ালালামপুরে এ ধরনের ক্রেন চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা মানদণ্ড মেনে চলা হয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলমান রয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/02/07/newsid-2624/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ণ