জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মতো বলপ্রয়োগ করে।
এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমাসহ অন্তত ৩১ জন (কিছু সূত্রে ৫০-৬০ জনেরও বেশি) আহত হন।এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্টে বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে— উৎসাহ নিয়ে ছাত্র-ছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করা যেতো, যেমনটা কয়েক মাস আগে একজন পুলিশ কর্মকর্তা করে প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?
তিনি আরও বলেন, বিচারের দাবিতে এসে শিক্ষার্থীদের এভাবে নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। যেকোনো পোশাকধারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও সংযমী, পেশাদার এবং মানবিক আচরণ করার প্রত্যাশা করি। মাওলানা আজহারী ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এই মারমুখী আচরণ ও অতিরিক্ত বলপ্রয়োগেরও নিন্দা জানান।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/02/07/newsid-2607/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ