মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনাকে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষভাবে সংলাপে অংশ নেন। এতে উভয় পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে। এমন পরিস্থিতিতেই এ আলোচনা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল উত্তেজনা আরও বাড়তে না দেওয়া।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। মনে হচ্ছে ইরান চুক্তি করার জন্য খুবই আগ্রহী। আমরা আগামী সপ্তাহের শুরুতে আবার বৈঠকে বসব।”একই দিন ওমানে আলোচনা চলাকালীন ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি নির্বাহী আদেশ জারি করেন। এ আদেশের মাধ্যমে তেহরানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, যেসব দেশ ইরান থেকে পণ্য বা সেবা ক্রয় করবে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক (২৫% পর্যন্ত) আরোপ করতে পারবে। এটি ইরানের অর্থনৈতিক চাপ বাড়ানোর একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।
আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও এটিকে ‘ভালো শুরু’ বলে উল্লেখ করেছেন এবং পরবর্তী ধাপ নিয়ে রাজধানীতে পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/02/07/newsid-2599/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ণ