NABO NEWS24
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

এপস্টেইন ফাইল বিতর্কে মুখ খুললেন অনুরাগ

লেখক: নব নিউজ ডেক্স

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত জেফরি এপস্টেইন-সংক্রান্ত নতুন নথিগুলো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ফাইলগুলোতে রাজনীতি, ব্যবসা, বিনোদন ও প্রযুক্তি জগতের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের নামও এই তালিকায় দেখা গেছে।

নথিতে অনুরাগ কাশ্যপকে ‘দ্য বলিউড গাই’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, চীনের সাংহাইয়ে প্রস্তাবিত একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রিত অতিথি হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন অনুরাগ কাশ্যপ। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমি প্রতি মাসে প্রায় ১৫টি বক্তৃতার আমন্ত্রণ পাই, যার বেশিরভাগেরই জবাব দিই না। আর আমি জীবনে কখনো বেইজিংয়ে যাইনি।”

নথিগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কাশ্যপ আরও বলেন, “এটা কিছু এলোমেলো ইমেইল ছাড়া আর কিছু নয়। আমার নাম নিয়ে ক্লিকবেইটই আমার ছবির চেয়ে বেশি জনপ্রিয় হয়ে যায়।” বর্তমানে তিনি তার নতুন ছবি ‘কেনেডি’র মুক্তির অপেক্ষায় রয়েছেন, যা শিগগিরই জি৫-এ মুক্তি পাবে।

উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ ছাড়াও এপস্টেইন ফাইলসে ভারতীয় নির্মাতা মীরা নায়ার এবং অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাসের নামও উঠে এসেছে। আন্তর্জাতিক পর্যায়ে নথিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উল্লেখ রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সপ্তাহে জেফরি এপস্টেইন সংক্রান্ত এই নতুন নথিগুলো প্রকাশ করে। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে বিচারাধীন অবস্থায় আত্মহত্যা করেন দণ্ডিত যৌন অপরাধী ও ধনকুবের জেফরি এপস্টেইন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/02/06/newsid-2592/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ