NABO NEWS24
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ণ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা আজ

লেখক: নব নিউজ ডেক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেলা ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

গতকাল বৃহস্পতিবার দলের যৌথসভা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের শেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সবসময় জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে। গত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকারের চরম নিপীড়ন ও দমন-পীড়ন সত্ত্বেও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। দেশের মানুষ ধানের শীষকে শুধু একটি নির্বাচনি প্রতীক হিসেবে নয়, গভীর আবেগ ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখে। সেই আবেগ নিয়েই ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/rajdhani/2026/02/06/newsid-2583/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ