NABO NEWS24
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ণ

বাউলশিল্পী সুনীল কর্মকারের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশের বিশিষ্ট ভাবুক, কবি ও দার্শনিক জালাল উদ্দিন খাঁর গান প্রসারে অনন্য অবদান রাখা বাউল সাধক ও শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, বাংলাদেশের দর্শন ও শিল্পচর্চা শত বছর ধরে হাতে হাত রেখে চলেছে। এই ভূখণ্ডের মানুষ তার জাগতিক আনন্দ-বেদনার পাশাপাশি দার্শনিক ভাবনা ও সমাজচিন্তা প্রকাশ করেছে গানের মাধ্যমে। এ দেশের চিন্তার ঐতিহ্য তাই কোনো দর্শনগ্রন্থে নয়, খুঁজতে হয় আমাদের গানে। লালন, হাসন রাজা, জালাল খাঁ, শাহ আব্দুল করিমসহ অগণিত ভাবুক এই সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, সুনীল কর্মকার ছিলেন জালাল খাঁ ঘরানার একজন বিশিষ্ট সংগীতশিল্পী ও ভাবসাধক। বহু বছর আগে তার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল উপদেষ্টার। তখনই তার কণ্ঠে জালাল খাঁর গান শুনে গভীর অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। গান গাওয়ার পাশাপাশি বেহালা, দোতারাসহ একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন সুনীল কর্মকার।

উপদেষ্টা জানান, গুণী এই শিল্পীর অসুস্থতার খবর পাওয়ামাত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দ্রুত তার পাশে দাঁড়িয়েছিল। তিনি বলেন, “আজ ঘুম ভাঙার পরই এই শোকসংবাদ পেয়ে ব্যক্তিগতভাবে বেদনার্ত হয়েছি। সামষ্টিকভাবে এটি আমাদের সংস্কৃতি অঙ্গনের অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার শান্তি কামনা করছি।”

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/02/06/newsid-2581/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ