NABO NEWS24
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ণ

পুলিশের এডিসির ওপর হামলা, গ্রেফতার ৫

লেখক: নব নিউজ ডেক্স

রাজধানীর গুলশানে গাড়ির ধাক্কা নিয়ে কথা-কাটাকাটির জেরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধর করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত ওই কর্মকর্তার শরীরে ১৭টি সেলাই লেগেছে এবং তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল হাতিরঝিল থানাধীন এলাকায় পড়ায় সেখানে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, ডিউটি শেষে বাসায় ফেরার পথে পুলিশ প্লাজার পেছনে একটি গাড়ির বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে এডিসি মাহফুজ্জামানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি বার থেকে মদ্যপ অবস্থায় বের হয়েছিলেন। চলাচলের সময় তাদের গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষি হয়। এ সময় তারা এডিসির গাড়ি রোধ করে। গাড়িতে পুলিশের লোগো দেখে তারা উত্তেজিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে বার থেকে আরও লোকজনকে ফোন করে ডেকে আনেন। ২০-২২ জন মিলে পুলিশ কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়েন। মাহফুজ্জামানের শরীরের বিভিন্ন স্থানে ১৭টি সেলাই লেগেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হামলাকারীরা মূলত ব্যবসায়ী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন। গ্রেপ্তার পাঁচজন বর্তমানে থানায় রয়েছেন। ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/02/06/newsid-2575/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ