NABO NEWS24
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ণ

এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

লেখক: নব নিউজ ডেক্স

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের লক্ষাধিক নথি প্রকাশ করেছে। এসব নথির মধ্যে একটি ড্রাফট ইমেইল রয়েছে, যাতে এপস্টেইন দাবি করেছেন যে বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।

বিশেষ করে, তিনি এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সুস্থ হওয়ার জন্য এপস্টেইন তাকে ওষুধ দিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, এপস্টেইন দাবি করেছেন যে এর মাধ্যমে গেটস অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক গড়তে পারেন।

তবে বিল গেটস এই ইমেইলের তথ্যগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। অস্ট্রেলিয়ার ৯নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখিত এবং ক্ষমা চাই। ওই ইমেইল কখনো পাঠানো হয়নি। ইমেইলটি মিথ্যা। আমি জানি না তার মতলব কী ছিল। সে কি আমাকে আক্রমণ করতে চেয়েছিল?”

গেটস আরও জানান, ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয়। পরবর্তী তিন বছরে তিনি একাধিকবার এপস্টেইনের সঙ্গে ডিনারে অংশ নেন। কিন্তু তিনি কখনো এপস্টেইনের ক্যারিবিয়ান দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে সম্পর্কও গড়েননি। তিনি বলেন, “আমি শুধু ডিনারে গিয়েছি। দ্বীপে যাইনি, কোনো নারীর সঙ্গে দেখা করিনি।”

বিল গেটসের এক মুখপাত্রও একই কথা বলেছেন যে, গেটস এসব অভিযোগের বিষয়ে অবগত নন এবং এগুলো অসত্য।

তথ্যসূত্র:  এনডিটিভি

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/02/05/newsid-2555/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ