NABO NEWS24
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ণ

শুক্রবার নড়াইল যাচ্ছেন জামায়াত আমির

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) নড়াইলে সফরে আসছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা জামায়াতের আমির ও নড়াইল-২ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, আমিরের সফর ও জনসভাকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষার সব আয়োজন সম্পন্ন হয়েছে। গত কয়েকদিন ধরে মঞ্চ নির্মাণ, মাইক ব্যবস্থা সহ অন্যান্য কাজ চলছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনের প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, প্রচার সম্পাদক ড. খান আব্দুস সুবহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভার বিস্তারিত তথ্য:

স্থান: নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ
সময়: দুপুর ২টা থেকে শুরু, বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান

আয়োজকদের আশা, নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এটি নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ অংশ।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/05/newsid-2549/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ