NABO NEWS24
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ণ

নেত্রকোণায় সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে বিশেষ মতবিনিময় সভা

লেখক: নব নিউজ ডেক্স

নেত্রকোণায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান। সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের ওপর জোর দেন। জেলা প্রশাসক মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নেত্রকোণা ২১ ও ৬৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়কবৃন্দ ৩১ বিজিবি নেত্রকোণার অধিনায়ক র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক এনএসআই-এর যুগ্ম পরিচালক ডিজিএফআই-এর উপপরিচালক জেলা নির্বাচন অফিসার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সকল সার্কেলের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেটগণ এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো হলো পুলিশ সেনাবাহিনী বিজিবি র‍্যাব ও আনসারের মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করা প্রতিটি ভোটকেন্দ্রের ঝুঁকি বিবেচনায় বিশেষ নিরাপত্তা ছক প্রণয়ন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কোনো ছাড় না দেওয়া এবং ম্যাজিস্ট্রেটদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা নির্বাচনের আগে-পরে সাধারণ জানমালের নিরাপত্তায় বিশেষ অভিযান ও টহল বৃদ্ধি করা।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান বলেন একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। এ সভা নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু করতে জেলা প্রশাসনের প্রস্তুতির অংশ।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/02/05/newsid-2543/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ