NABO NEWS24
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ণ

ম্যাচ বয়কটের কারণ জানাল পাকিস্তান, কৃতজ্ঞতা আসিফ নজরুলের

লেখক: নব নিউজ ডেক্স

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে। বুধবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি স্পষ্ট করে বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতের বিপক্ষে কোনোভাবেই খেলব না। খেলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পিসিবি অত্যন্ত বিবেচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন, “ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছি। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে আছি। এটি একটি যথাযথ ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত।” আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান এ অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। কিন্তু আইসিসির বোর্ড সভায় সদস্যদের সমর্থন না পাওয়ায় প্রস্তাবটি নাকচ হয়। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই সভায়ও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান।

এদিকে, পাকিস্তানের এ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফেসবুকে সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, “ধন্যবাদ পাকিস্তান।” পোস্টে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উক্ত দুটি অংশও তুলে ধরেন।

এ ঘটনায় ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ (১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে) এখন অনিশ্চয়তার মুখে পড়েছে, যা ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/02/05/newsid-2540/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ