NABO NEWS24
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ণ

তারুণ্যের স্বপ্নের ফেনী গড়ার অঙ্গীকার এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর

লেখক: নব নিউজ ডেক্স

ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যর মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তারুণ্যের স্বপ্ন এবং চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টার-এ আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় সংস্কার’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার জানান। সভায় তিনি তরুণ সংগঠকদের চিন্তাভাবনা, দায়িত্ব এবং করণীয় নিয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ফেনীর উন্নয়নের নানা দিক তুলে ধরে সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ায় ফেনীর তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস-ই-শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সার্ক রিজিয়নের ডেপুটি কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং নিউজ সিভিএম ডটকমের সম্পাদক দিদারুল আলম মজুমদার। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক মুহাইমিন তাজিম। সভায় ফেনীর দীর্ঘদিনের কর্মী হিসেবে কয়েকশ’ তরুণ অংশগ্রহণ করেন। এছাড়া ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন-এ গণসংযোগ করেন মঞ্জু। সংসদ সদস্য নির্বাচিত হলে দীর্ঘদিন ধরে বঞ্চিতদের অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, “আমাদের দেশে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান—এই পাঁচটি মৌলিক অধিকার সবাই সমানভাবে ভোগ করতে পারে না। আমরা চাই এই পাঁচটি অধিকার প্রত্যেক নাগরিক সমানভাবে পাক। এগুলো নিশ্চিত করতে আমাদের সকলে মিলে কাজ করতে হবে। অধিকারবঞ্চিতদের অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর।”

গণসংযোগকালে ছনুয়া বাজার, টঙ্গীরপাড়, কোম্পানি বাজার ও কাজিরদিঘি এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাদের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন তিনি।মঞ্জু আরও বলেন, “সবাই কাজ করবে না, করতে পারবেও না। যারা সত্যিকারের কাজ করবে, তাদের দায়িত্ব দিলে কাঙ্ক্ষিত সেবা মিলবে। রাষ্ট্রের পর্যাপ্ত ব্যবস্থা আছে—যার ঘর নেই তার জন্য ঘর, যার খাবার নেই তার জন্য রেশন ও সহায়তা। তবু অভাব দূর হয় না কেন? কারণ দুর্নীতি। সরকার ৫ লাখ টাকা দিলে ৩ লাখ মেরে দেয়া হয়, ঘর নির্মাণে অর্ধেক টাকা আত্মসাৎ হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হোক।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “যাদের ভোট দিলে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে এবং সঠিক বণ্টন নিশ্চিত হবে, তাদেরকেই সুযোগ দিন। আমরা ওয়াদা করছি—কারো হক মারব না, বরং অধিকারবঞ্চিতদের অধিকার রক্ষা করব।”গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইমরান, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুনসহ জামায়াতে ইসলামী, এবি পার্টি ও এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/05/newsid-2537/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ