NABO NEWS24
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ

তারেক রহমানের বিটিভি ভাষণ: ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে

লেখক: নব নিউজ ডেক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্বাচনী ভাষণ দেবেন।নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিটিভির মহাপরিচালককে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে দলীয় প্রধানদের প্রচারণার সুযোগ প্রদান সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।

ইসি নির্দেশ দিয়েছে: জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও মেয়াদ নির্ধারণ করবে বিটিভি। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। যেসব দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে।

তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থেকে এখনো কোনো আবেদন পাওয়া যায়নি। ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তাদের চাওয়া তারিখ ৯ ফেব্রুয়ারিতে শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিশন।

এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/03/newsid-2528/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০১ পূর্বাহ্ণ