NABO NEWS24
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ

মুছাব্বির হত্যা: ‘শুটার’ রহিম ৫ দিনের রিমান্ডে

লেখক: নব নিউজ ডেক্স

রাজধানীর তেজগাঁও এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটার মো. রহিমকে (৪৫) পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আসামি রহিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, রহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। গ্রেপ্তার আরেক আসামি শুটার জিন্নাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, রহিমই মুছাব্বিরকে গুলি করেছেন। ভিডিও ফুটেজ পর্যালোচনায়ও এর সত্যতা মিলেছে।তদন্তের স্বার্থে রিমান্ড প্রয়োজন বলে জানানো হয়েছে। এর মাধ্যমে মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার, মূল পরিকল্পনাকারী চিহ্নিতকরণ, অন্যান্য জড়িতদের শনাক্ত এবং আর্থিক লেনদেনের উৎস বের করা সম্ভব হবে।

এর আগে ২৩ জানুয়ারি নরসিংদী থেকে রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নরসিংদীর একটি অস্ত্র মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ জানুয়ারি রাত ৮টা ১০ মিনিটের দিকে তেজতুরী বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন মুছাব্বির। ১০ মিনিট পর আহছানউল্লাহ ইনস্টিটিউটের সামনে চার-পাঁচজন তার গতিরোধ করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মুছাব্বির মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা সুফিয়ান ব্যাপারী মাসুদ তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও গুলি করা হয়। হামলাকারীরা তাদের মৃত ভেবে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই দিন মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/03/newsid-2525/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ণ