NABO NEWS24
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ণ

১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট কোনো ব্যক্তিগত স্বার্থ বা কোনো একক দল-গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে গঠিত হয়নি। এই নির্বাচনী ঐক্য গড়ে উঠেছে দেশের ১৮ কোটি মানুষের বৈষম্য, শোষণ ও অতীতের জুলুম থেকে মুক্তি দিতে এবং প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সকলের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এই জোটের লক্ষ্য কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

মামুনুল হক অভিযোগ করে বলেন, নির্বাচনে জাল ভোটের পায়তারা চলছে। কেউ কেউ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মৃত ব্যক্তি ও প্রবাসীদের তালিকা তৈরি করছে। অতীতে কবরস্থান থেকে মৃত ব্যক্তির নামে ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এবার যেন কবর থেকে উঠে আসা ‘মৃত’ ব্যক্তিরা ভোট দিতে না পারে, সেজন্য ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

কেউ যদি ভোট চুরি বা জালিয়াতির চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/02/newsid-2483/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ণ