NABO NEWS24
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ণ

ফের আসছে শৈত্যপ্রবাহ, হানা দেবে বজ্র ও শিলাবৃষ্টি

লেখক: নব নিউজ ডেক্স

দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমলেও এর দাপট এখনো পুরোপুরি কমেনি। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এ মাসে অন্তত ১-২ দিন বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রবিবার দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই।

তবে মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এ সময় নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং মাসজুড়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি অথবা শিলাসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান নদ-নদীগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক অবস্থায় থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/2026/02/02/newsid-2480/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৭-২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ণ