NABO NEWS24
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ণ

ঢাকা-১১ আসনে বিএনপির ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন

লেখক: নব নিউজ ডেক্স

দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট আবেদন করেন। রিটে ড. কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছে। নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এবং অ্যাডভোকেট আলী আজগর শরীফী।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, এ সপ্তাহের মধ্যেই হাইকোর্টে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম (দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক) এবং ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/02/newsid-2474/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ণ