NABO NEWS24
প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ণ

ব্যারিস্টার সুমনের জামিন চাইলেন মো. তারেক রহমান

লেখক: নব নিউজ ডেক্স

আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিনের দাবি জানিয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি তোলেন।

তারেক রহমান বলেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজ বিবেচনা করে অন্তত জামিন দেওয়া উচিত। তিনি স্পষ্ট করেন, জামিন মানে দায়মুক্তি নয়—বিচার প্রক্রিয়া জামিনে থেকেই চলতে পারে।

তিনি প্রশ্ন তোলেন, ব্যারিস্টার সুমন কোন হত্যাকাণ্ডে জড়িত? এটা কি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অপরাধে এতদিন আটক রাখা হয়েছে, নাকি প্রকৃতপক্ষে কাউকে হত্যায় জড়িত বলে অভিযোগ? সরাসরি হত্যায় জড়িত অনেকেই জামিনে মুক্ত আছেন—তাহলে অতিরিক্ত পরিচিতির কারণে কি তাকে আটকে রাখা হচ্ছে?

তারেক রহমান আরও বলেন, তিনি নিজে ব্যারিস্টার সুমনের অনেক সমালোচনা করেছেন, কিন্তু যদি তিনি হত্যায় জড়িত না হন, তাহলে তার মুক্তি চান। দাগি অপরাধী হলে তিনি আগেই দেশ ছেড়ে বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন। আইনজীবী হলে তিনি আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে লড়াই করতেন উল্লেখ করে তারেক রহমান জানতে চান, কোন মায়ের সন্তানকে হত্যার অভিযোগে তিনি কারাগারে আছেন—সেটি স্পষ্ট করা হোক।

শেষে তিনি আবারও লেখেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য মানবিক ও সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায়মুক্তি নয়, বিচার জামিনে থেকেই চলুক।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/31/newsid-2440/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ