জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার দলীয়করণের কারণে রাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়েছে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় তিনি এ কথা বলেন। তিনি জানান, তাদের ‘সেকেন্ড রিপাবলিক’ দাবি কোনো খালি স্লোগান নয়, বরং একটি জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি।
আসিফ মাহমুদ আরও বলেন, এনসিপি বাস্তবসম্মত ও জনমুখী একটি ইশতেহার প্রস্তুত করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এটি তৈরি করা হয়েছে। এই ইশতেহারে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করা হয়েছে।
ইশতেহারে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক সংস্কার, প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা রাখা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/01/30/newsid-2420/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ণ