আগামী সপ্তাহে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে লম্বা ছুটি উপভোগ করার সুবর্ণ সুযোগ। ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুসারে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এর ফলে নির্বাহী আদেশে পরের দিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।
এর সাথে যদি শুধু একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নেওয়া যায়, তাহলে টানা ৪ দিনের ছুটি পাওয়া যাবে। কারণ ৬ ফেব্রুয়ারি শুক্রবার এবং ৭ ফেব্রুয়ারি শনিবার—দুটোই সাপ্তাহিক ছুটির দিন। সুতরাং, মাত্র একদিনের ছুটি ম্যানেজ করলেই মিলে যাবে টানা চার দিনের অবকাশ!
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর মোট সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে। এছাড়া মুসলিম পর্বে ৫ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিস্টান পর্বে ৮ দিন, বৌদ্ধ পর্বে ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটির সুবিধা রয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/01/30/newsid-2418/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ