NABO NEWS24
প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ণ

আশা করি ইরানে হামলা চালাতে হবে না: ট্রাম্প

লেখক: নব নিউজ ডেক্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পাশাপাশি পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক অভিযান না চালানো নিয়ে তিনি আশাবাদী।

তিনি জানান, গত কয়েকদিনে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিকল্পনা রয়েছে। ট্রাম্প বলেন, “আমাদের বিশাল এবং অত্যন্ত শক্তিশালী রণতরী ইরানের দিকে যাচ্ছে। তবে যদি সেগুলো ব্যবহার না করতে হয়, তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে!”

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রোধে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে মার্কিন সামরিক বাহিনী যেকোনো ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনও বিভিন্ন বিকল্প পুনর্বিবেচনা করছেন। ইরান ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের বরাতে জানা গেছে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ইউএস নৌবাহিনীর অ্যারলেই বার্ক-শ্রেণির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক মধ্যপ্রাচ্যে (রেড সি অঞ্চলে) প্রবেশ করেছে। এ নিয়ে অঞ্চলে মার্কিন ডেস্ট্রয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। এছাড়া একটি বিমানবাহী রণতরী (USS Abraham Lincoln) এবং তিনটি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা যেকোনো সামরিক পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-তে প্রকাশিত খবরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি বলেন, প্রতিপক্ষের সম্ভাব্য সামরিক পদক্ষেপসহ সব ধরনের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ মোকাবিলায় তেহরানের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রস্তুত রয়েছে।

এদিকে, আঞ্চলিক শক্তিগুলো সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা ‘ভুল সিদ্ধান্ত’ হবে। তিনি উল্লেখ করেন, এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে এবং দুই দেশকে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান। এর ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) আঙ্কারা সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সূত্র: টাইমস অব ইসরাইল।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/01/30/newsid-2401/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ