NABO NEWS24
প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ণ

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

লেখক: নব নিউজ ডেক্স

২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ পদ লাভ করে।

কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি নির্বাচিত করা হয়, আর বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা। এটি সংঘাত-পরবর্তী এবং সংঘাত-প্রবণ দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠনের কাজে জাতিসংঘকে সহায়তা করে।

এই কমিশন গঠিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে, যারা নির্বাচিত হয় জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলো থেকে। ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সদস্য রয়েছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও মহাসচিবের প্রতিনিধি হিসেবে তাঁর চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন এবং কমিশনের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

বাংলাদেশ প্রতিনিধিদল এক বিবৃতিতে এই দায়িত্ব অর্পণের জন্য কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সক্রিয় অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/01/30/newsid-2398/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ