NABO NEWS24
প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান

লেখক: নব নিউজ ডেক্স

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান হরমুজ প্রণালির কাছাকাছি আকাশসীমায় লাইভ-ফায়ার সামরিক মহড়ার জন্য নোটিস টু এয়ারমেন (নোটাম) জারি করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জারি করা নোটামে বলা হয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে হরমুজ প্রণালির আশপাশে লাইভ-ফায়ার কার্যক্রম চালানো হবে। এই কার্যক্রম ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। ঘোষিত এলাকায় প্রায় পাঁচ নটিক্যাল মাইল (প্রায় ৯ কিলোমিটার) ব্যাসার্ধের একটি বৃত্তাকার অঞ্চলে আকাশসীমা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে।

নোটামে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত অঞ্চলে ভূমি থেকে শুরু করে ২৫,০০০ ফুট (প্রায় ৭,৬০০ মিটার) উচ্চতা পর্যন্ত আকাশসীমা সাময়িকভাবে সীমিত বা বন্ধ থাকবে। এই মহড়া বেসামরিক ও সামরিক উভয় ধরনের উড়োজাহাজের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রাল (এএফসেন্ট) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় কয়েক দিনব্যাপী একটি প্রস্তুতি মহড়া পরিচালনা করবে। এই মহড়ার উদ্দেশ্য দ্রুত সেনা মোতায়েন, ছড়িয়ে পড়া এবং যুদ্ধবিমানের সক্ষমতা ধরে রাখার ক্ষমতা প্রদর্শন করা। ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় এই মহড়া চলবে।

ওয়াশিংটন আগেই স্পষ্ট করেছে, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়লে সামরিক পদক্ষেপসহ সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে। এর জবাবে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে দ্রুত, কঠোর ও সর্বাত্মক।বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করে। এ কারণে অঞ্চলটিতে যেকোনো সামরিক তৎপরতা আন্তর্জাতিকভাবে উচ্চমাত্রায় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটি বিশ্ববাজারে তেলের দাম ও জ্বালানি নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/01/28/newsid-2356/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ