জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হওয়ায় যেকোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ট্রাইব্যুনালে এ মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রহমানসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। তবে বর্তমানে গ্রেফতার অবস্থায় আছেন মাত্র ৬ জন।
প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) জানিয়েছে, ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ মামলার প্রমাণে যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ ঘোষণা করে খালাস চেয়েছেন।
এ মামলাটি ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে আবু সাঈদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধ হিসেবে দায়ের করা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/01/27/newsid-2335/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ