NABO NEWS24
প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহের পথে তারেক রহমান

লেখক: নব নিউজ ডেক্স

নির্বাচনী জনসভায় অংশগ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি গুলশানের বাসভবন ত্যাগ করেন।

এর মাধ্যমে দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান ময়মনসিংহ সফর করছেন। দুপুর আড়াইটায় নগরীর সার্কিট হাউস মাঠে দলীয় জনসভায় তিনি ভাষণ দেবেন। জেলা বিএনপি এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছে। তার ভাষণ ৭০টি মাইকে প্রচারিত হবে এবং মঞ্চ থেকে দুটি ও পাশের দুটি এলইডি স্ক্রিনে দেখানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায়ও জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনসভা শেষে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় ঢাকার উত্তরায় আজমপুর ঈদগাঁও মাঠের জনসভায় যোগ দেবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারণা চালান।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/27/newsid-2332/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ