NABO NEWS24
প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ

পাগলি সাজ থেকে ঝলমলে কালো গাউনে কেয়া পায়েলের চোখ ধাঁধানো লুক

লেখক: নব নিউজ ডেক্স

দিন কয়েক আগে সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল বেশ আলোচিত হয়েছিলেন তার একটি নাটকের শুটিংয়ের ‘পাগলি লুক’-এর জন্য। উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপে বিধ্বস্ত চেহারায় তিনি ভক্তদের মনোযোগ কেড়েছিলেন।

এবার সেই আলোচিত লুকের বিপরীতে পুরোপুরি গ্ল্যামারাস অবতারে ধরা দিলেন অভিনেত্রী। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন কেয়া পায়েল। ছবিগুলোতে তাকে দেখা গেছে একটি ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে। পাথর বসানো নকশাকৃত এই পোশাকটিতে তার শারীরিক গঠন বা বডি শেপ অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। হাই পনিটেইল হেয়ারস্টাইল আর হালকা মেকআপে এই লুক মুহূর্তেই ভক্তদের চোখ ধাঁধিয়ে দিয়েছে।

পোস্টের নিচে ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, ‘পাগলি সাজটা সেই ছিল, এইটার থেকেও বেটার!’ আরেকজন মজা করে বলেছেন, ‘কালো ড্রেস পরা ট্রফিটা আমার!’ কেউ কেউ আগের পাগলি লুকের রেশ টেনে কমেন্ট করেছেন, ‘পাগলি এই ড্রেসটা কোথায় পেলো!’

উল্লেখ্য, সেই আলোচিত ‘পাগলি লুক’-এর নাটক নিয়েই বর্তমানে ব্যস্ত রয়েছেন কেয়া পায়েল। নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় অভিনেত্রীর এই বৈচিত্র্যময় রূপ দেখার জন্য।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/01/26/newsid-2308/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ