NABO NEWS24
প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ

আইসিসির ক্ষতি করতে ভারত ম্যাচ বয়কটের চিন্তা পাকিস্তানের

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশের ভারতে খেলার বিরোধিতার কারণে আইসিসি যে পদক্ষেপ নিয়েছে, তা পাকিস্তানকে তীব্রভাবে ক্ষুব্ধ করেছে। এর ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির ক্ষতি করার উপায় বা প্রতিবাদের উপযুক্ত ভাষা খুঁজে বেড়াচ্ছে। গুজব রয়েছে যে, পাকিস্তান পুরো বিশ্বকাপই বয়কট করতে পারে।

অন্যদিকে, জিও সুপারের সূত্র থেকে জানা যাচ্ছে, তারা শুধুমাত্র ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার কথা ভাবছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান ও ভারত মুখোমুখি হওয়ার কথা রয়েছে। সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। পিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের বিভিন্ন পদ্ধতি যাচাই করছে এবং সব অপশন খোলা রেখেছে—যার মধ্যে টুর্নামেন্টে অংশ না নেওয়াও অন্তর্ভুক্ত।

সূত্রগুলো আরও বলছে, ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করে আইসিসিকে আর্থিক ক্ষতির মুখে ফেলার পরিকল্পনাও করছে তারা, যাতে দুই পয়েন্ট হারাতে হয়।এদিকে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন। এরপরই ঘোষণা করবেন যে, পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে কি না, অথবা শুধুমাত্র ভারতের ম্যাচটি বয়কট করবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/01/26/newsid-2299/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ