NABO NEWS24
প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ণ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

লেখক: নব নিউজ ডেক্স

রাষ্ট্রপতি ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন যাতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটানোর লক্ষ্যে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতার সর্বাত্মক অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই আইনি সুরক্ষা ও দায়মুক্তি পান। এর ফলে অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে দায়ের করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার হয়ে যাবে এবং ভবিষ্যতে এসব নিয়ে কোনো মামলা করা যাবে না।

গত রোববার রাতে আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশের গেজেট প্রকাশিত হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন পায়।

অধ্যাদেশে বলা হয়েছে যে অভ্যুত্থানের সময় সরকারের নির্দেশে চালানো নির্বিচার হত্যাকাণ্ড ও সশস্ত্র আক্রমণ প্রতিরোধ করতে জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে আত্মরক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অনিবার্য হয়ে পড়েছিল। সংবিধানের ৪৬ অনুচ্ছেদ অনুযায়ী এদের সুরক্ষা দেওয়া দরকার। কোনো গণঅভ্যুত্থানকারীর বিরুদ্ধে এসব কারণে মামলা থাকলে পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবীর প্রত্যয়নের ভিত্তিতে আদালতে আবেদন করা হবে। আবেদনের পর আদালত আর কোনো কার্যক্রম চালাবে না মামলা প্রত্যাহার হিসেবে গণ্য হবে এবং অভিযুক্ত অবিলম্বে খালাস বা অব্যাহতি পাবেন।

হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন তদন্ত করবে। তবে পুলিশ বা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যার ক্ষেত্রে কমিশন সেই বাহিনীর কোনো কর্মকর্তাকে (বর্তমান বা সাবেক) তদন্তের দায়িত্ব দিতে পারবে না। গ্রেপ্তার দরকার হলে যুক্তিসংগত কারণ দেখিয়ে কমিশনের অনুমোদন নিতে হবে।

তদন্তে যদি অভিযোগ বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে অপরাধমূলক অপব্যবহার বলে প্রমাণিত হয় তাহলে কমিশন আদালতে প্রতিবেদন দেবে এবং আদালত সেটাকে পুলিশ রিপোর্ট হিসেবে নিয়ে ব্যবস্থা নেবে। অন্যদিকে যদি কাজটা রাজনৈতিক প্রতিরোধের অংশ বলে প্রমাণিত হয় তাহলে কমিশন চাইলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে আদেশ দিতে পারবে এবং সেক্ষেত্রে আর কোনো আদালতে মামলা বা আইনি পদক্ষেপ করা যাবে না।সরকার প্রয়োজনে এ অধ্যাদেশ বাস্তবায়নের জন্য বিধি তৈরি করতে পারবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/01/26/newsid-2288/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ