NABO NEWS24
প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ

‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি’: জোভান

লেখক: নব নিউজ ডেক্স

ছোট পর্দার প্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলের রসায়ন দর্শকদের মন জয় করে আসছে বহুদিন ধরে। তবে সম্প্রতি এই জুটিকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন রূপে। কেয়া পায়েলের উস্কোখুস্কো চুল, মলিন পোশাক আর ‘পাগলী’ লুক সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

এবার সেই ভাইরাল মুহূর্তের রেশ ধরে মজার একটা কাণ্ড ঘটিয়েছেন জোভান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, শুটিংয়ের বিরতির সময় সেই ‘পাগলী’ সাজেই বেশ মনোযোগ দিয়ে ভাত খাচ্ছেন কেয়া পায়েল।

ছবির ক্যাপশনে জোভান রসিকতা করে লিখেছেন, “পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি, কয় ভাত খাইবো না বিরিয়ানি খাইবো।” জোভানের এই মজার ক্যাপশন আর ছবিতে ভক্তরা বেশ মজা পেয়েছেন। অনেকে কমেন্ট করেছেন—পাগলি হলেও খাবারের রুচি তো রাজকীয়! কেউ কেউ লিখেছেন, “পাগলীকে ভাত খাওয়ানোর দৃশ্য দেখে মনে হচ্ছে নাটকটা হিট হবে!”

এর আগেও জোভান একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে কেয়া পায়েলকে মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে দেখা যায়। ভিডিওতে কেয়া তেড়ে এসে জোভানকে বলছেন, “এককেরে খাইয়ালামু কিন্তু!” এটি আসলে একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য।

নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও জোভান-কেয়া পায়েলের এই অফ-স্ক্রিন খুনসুটি আর পর্দার পাগলী-উদ্ধারকারী রসায়ন দেখার জন্য দর্শকরা এখন মুখিয়ে আছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন, এই জুটির নতুন কাজটা যেন খুব তাড়াতাড়ি আসে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/uncategorized/2026/01/20/newsid-2274/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ