NABO NEWS24
প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ

নেহা কক্করের ক্রিপ্টিক পোস্ট: কাজ-সম্পর্ক থেকে বিরতি, গোপনীয়তা চাইলেন

লেখক: নব নিউজ ডেক্স

গায়িকা নেহা কক্কর আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। কখনো আলটপকা মন্তব্য, কখনো আবার উদ্ভট কাণ্ডকীর্তির জেরে বিতর্ক বাধান। তেমনই এক বিতর্কের পর ‘সব ছাড়ার’ ঘোষণা দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে কাজ ও ব্যক্তিগত জীবনের সব দায়িত্ব থেকে বিরতির ঘোষণা দেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পায় নেহা ও তাঁর ভাই টনি কক্করের গান ‘ললিপপ’। সেই গান ও গানের দৃশ্যায়নের জন্য কটাক্ষের মুখে পড়েন নেহা। গানটিকে অশালীন ও অভব্য বলেও দাবি করেন অনেকে। সেই জন্যই কি হঠাৎ বিনোদনজগৎ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন নেহা?

ইনস্টাগ্রামে আবেগঘন স্টোরিতে নেহা লিখেছেন, তিনি ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে বিরতি নিচ্ছেন। এই বিবৃতিতে সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন তিনি। ঠিক কত দিন বিরতিতে থাকবেন, তা জানাননি, তবে সমর্থন জানানো ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

নেহা বিশেষভাবে অনুরোধ করেছেন যে ভক্ত ও পাপারাজ্জিরা যেন তাঁর ছবি তোলা বা ভিডিও করার চেষ্টা যেন না করেন। নেহা লিখেছেন, ‘এটা হলে মানসিকভাবে কিছুটা শান্তি পাব। দয়া করে আমার সিদ্ধান্তের সম্মান করুন।

’ক্যান্ডি শপ’ গানটি ইউটিউবে ২৩ মিলিয়নের বেশি দর্শক পেয়েছে, তবে এর সঙ্গে সমালোচনাও এসেছে। অনেকেই গানকে কম আকর্ষণীয় মনে করেছেন, কেউ কেউ গান, নৃত্য ও ভিজ্যুয়াল স্টাইল নিয়ে আপত্তি জানিয়েছেন, এমনকি কেউ কেউ কে-পপ স্টাইলের অনুকরণ করার অভিযোগ এনেছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/01/20/newsid-2252/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ