NABO NEWS24
প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ

হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল

লেখক: নব নিউজ ডেক্স

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ঋণ খেলাপির অভিযোগে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এতে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে।

এর আগে হাসনাত আব্দুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না—এ মর্মে ইসিতে আপিল করেছিলেন। শুনানিতে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশন বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করে। অপরদিকে মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা এখন বৈধ এবং তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপির কারণে অযোগ্য ঘোষিত হয়েছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/17/newsid-2135/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ