বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামক দুটি সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত তারেক রহমানের সঙ্গে সভায় যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ অন্যান্য নেতারা।
এই সভায় আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া গুম, খুন ও নির্যাতনের ঘটনাগুলো নিয়ে আলোচনা এবং শিকার পরিবারগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করা হচ্ছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/01/17/newsid-2121/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ