NABO NEWS24
প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ণ

রায়েরবাজারে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ জন গ্রেফতার

লেখক: নব নিউজ ডেক্স

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সেনাবাহিনী ফের বিশেষ অভিযান চালিয়েছে। এতে ১০ মামলার আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এটি একই এলাকায় ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ধারাবাহিক অভিযান।

গ্রেফতারকৃতদের মধ্যে রুবেল ওরফে সিটি রুবেল (৪০) অন্যতম, যার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। অন্য গ্রেফতারকৃতরা হলেন—জয় (২২), কুদরত (২০), রতন (২২), মো. জয় হাসান (২২), সাহদুল (২৪), রাসেল (১৮), মো. আল-আমিন (২২), মো. বেলাল হোসেন (২৫), ফারুক (২৫) এবং কাউসার (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় ধারালো চাপাতি এবং ৪৮৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে ছিল। ধারাবাহিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। সন্ত্রাসী, কিশোর গ্যাং বা চাঁদাবাজি সম্পর্কিত কোনো তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/rajdhani/2026/01/16/newsid-2086/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ