জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রোববার (১২ জানুয়ারি) তার নিরাপত্তার জন্য পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পত্র পাঠানো হয়। পুলিশের বিশেষ শাখা (এসবি) নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে উচ্চমাত্রার হুমকির কথা জানিয়ে সুপারিশ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন সশস্ত্র গানম্যান নিয়োগ এবং বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/01/13/newsid-2028/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ