NABO NEWS24
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ

নাশকতা মামলায় মাদারগঞ্জে প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক

লেখক: নব নিউজ ডেক্স

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় এক প্যানেল চেয়ারম্যান ও এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর এলাকার নিজ বাড়ি থেকে চরপাকেরদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন (৪৮) কে আটক করা হয়।

তিনি ৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন। শাহিন শাহের দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়া একই রাতে আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকা থেকে আমিনুল ইসলাম (৪৯) কে আটক করে পুলিশ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক। মিজানুর রহমানের দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে আটক দুইজনকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এদিকে প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সকাল ১০টা থেকে প্রায় আধা ঘণ্টা মাদারগঞ্জ মডেল থানার গেটের সামনে অর্ধশতাধিক স্থানীয় মানুষ অবস্থান নেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নাশকতা মামলায় আটক দুইজনকে আইনানুগ প্রক্রিয়ায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/01/12/newsid-2001/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ