NABO NEWS24
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ণ

মেহজাবীন চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দিলেন আদালত

লেখক: নব নিউজ ডেক্স

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এ আদেশ দেন। মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে মেহজাবীনের দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সুবাদে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত করার প্রলোভন দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে আসামিরা সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও উল্লেখ, গত বছরের ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্তোরাঁয় বৈঠকের কথা বলে ডেকে নিয়ে মেহজাবীন, তার ভাই ও অজ্ঞাত কয়েকজন বাদীকে গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন। পরে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।এরপর আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা প্রথমে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ১৬ নভেম্বর আত্মসমর্পণ করে জামিন নেন তারা। আজ জবাব দাখিলের দিনে উভয় পক্ষের শুনানি শেষে আদালত মেহজাবীন ও আলিশানকে মামলা থেকে অব্যাহতি দেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/01/12/newsid-1998/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ