NABO NEWS24
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ণ

ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয়: জয়া বচ্চন

লেখক: নব নিউজ ডেক্স

বলিউডের প্রবীণ ও জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন ‘জঞ্জির’, ‘অভিমান’, ‘গুড্ডি’-সহ অসংখ্য ক্লাসিক ছবির মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তবে বর্তমানে পর্দার চেয়ে তাঁর ব্যক্তিগত জীবনের স্পষ্টভাষী স্বভাবই বেশি আলোচনায় রাখে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বার্ধক্য, রূপচর্চা ও আধুনিক কসমেটিক পদ্ধতি নিয়ে খোলামেলা মতামত দিয়েছেন। গ্ল্যামার জগতে যখন বয়স লুকিয়ে রাখতে বোটক্স, ফিলার বা প্লাস্টিক সার্জারির প্রবণতা বেড়েছে, তখন তিনি সম্পূর্ণ বিপরীত পথ বেছে নিয়েছেন।

তিনি বলেন, “আমার মুখের প্রতিটি বলিরেখা এবং প্রতিটি ধূসর চুলের জন্য আমি গর্বিত। আমি কখনো মুখে কোনো কৃত্রিম জিনিস ব্যবহার করিনি এবং ভবিষ্যতেও করব না।” তাঁর কথায়, “এমন কোনো দিন নেই যেদিন আমি সন্তানদের জন্য গর্ব অনুভব করি না। আমি খুব খুশি যে আমরা তাদের সঠিক শিক্ষায় বড় করেছি, নষ্ট হতে দিইনি।”

জয়া আরও যোগ করেন যে তিনি মিডিয়ার তৈরি একজন শিল্পী হলেও আধুনিক পাপারাজ্জি কালচারের সঙ্গে তাঁর কোনো যোগ নেই। মোবাইল হাতে যত্রতত্র ছবি তোলা বা অশালীন পোশাক পরে ক্যামেরার পিছনে ছোটা—এগুলোকে তিনি সাংবাদিকতা বলে মানেন না।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/01/12/newsid-1987/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ