আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই শুনানি কার্যক্রম চলছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুনানি প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ফুল কমিশন এই শুনানি পরিচালনা করছে।
আপিল নম্বর অনুসারে শুনানির সময়সূচি নিম্নরূপ:
১০ জানুয়ারি: আপিল নং ০১-৭০
১১ জানুয়ারি: ৭১-১৪০
১২ জানুয়ারি: ১৪১-২১০
১৩ জানুয়ারি: ২১১-২৮০
১৪ জানুয়ারি: ২৮১-৩৫০
১৫ জানুয়ারি: ৩৫১-৪২০
১৬ জানুয়ারি: ৪২১-৪৯০
১৭ জানুয়ারি: ৪৯১-৫৬০
১৮ জানুয়ারি: ৫৬১ থেকে অবশিষ্ট সব
রায়ের অনুলিপি বিতরণের নিয়ম: শুনানি শেষে আপিলের ফলাফল অডিটোরিয়ামের মনিটরে প্রদর্শন করা হবে। সংশ্লিষ্ট পক্ষসমূহের (প্রার্থী, রিটার্নিং অফিসারসহ) ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়া, রায়ের হার্ডকপি নির্ধারিত তারিখ অনুসারে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
বিতরণের সময়সূচি:
১০-১২ জানুয়ারির শুনানির রায়: ১২ জানুয়ারি
১৩-১৫ জানুয়ারির রায়: ১৫ জানুয়ারি
১৬-১৮ জানুয়ারির রায়: ১৮ জানুয়ারি
প্রসঙ্গত, মনোনয়নপত্র বাছাইয়ের পর মোট ৬৪৫টি আপিল দায়ের হয়েছে। এই প্রক্রিয়া শেষ হলে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/01/10/newsid-1970/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ