NABO NEWS24
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ণ

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত

লেখক: নব নিউজ ডেক্স

সীমানা নির্ধারণের জটিলতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাসউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালতের পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত থাকবে।”এর আগে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে ইসি গত ২৪ ডিসেম্বর একটি সংশোধিত গেজেট প্রকাশ করেছিল।

কিন্তু গত ৫ জানুয়ারি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সেই সংশোধিত গেজেটের অংশটুকু স্থগিত করে দেন। এর ফলে নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ইসি।

এদিকে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিলের শেষ দিন আজ (৯ জানুয়ারি)। সকাল থেকে নির্বাচন কমিশনে প্রার্থীদের পক্ষে-বিপক্ষে আপিল শুনানি চলছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/01/09/newsid-1940/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ