NABO NEWS24
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলা অভিযানের পর ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা জার্মান প্রেসিডেন্টের

লেখক: নব নিউজ ডেক্স

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করেছেন।

তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান বিশ্বব্যবস্থা যেন ‘ডাকাতের আস্তানা’য় পরিণত না হয়, যেখানে নীতিহীন শক্তিশালীরা নিজেদের খেয়ালখুশিমতো যা ইচ্ছা কেড়ে নিতে পারে। বুধবার (৭ জানুয়ারি) গভীর রাতে বার্লিনে এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে স্টেইনমায়ার এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি তার ৭০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছিল।

তিনি বলেন, “আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র, যারা এই বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছিল, আজ তারাই মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে।” সাবেক এই জার্মান পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, বিশ্বব্যাপী গণতন্ত্র এখন নজিরবিহীন আক্রমণের মুখে পড়েছে।

প্রেসিডেন্ট স্টেইনমায়ারের এই অস্বাভাবিক কড়া মন্তব্যকে গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী অপহরণ ও ক্ষমতাচ্যুত করার ঘটনার প্রত্যক্ষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, “মূল লক্ষ্য হওয়া উচিত বিশ্বকে এমন এক অরাজকতা থেকে রক্ষা করা, যেখানে নির্দিষ্ট অঞ্চল বা পুরো দেশকেই কয়েকটি শক্তিশালী রাষ্ট্রের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হয়।”

জার্মানিতে প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক হলেও স্টেইনমায়ারের এই বক্তব্যের বিশেষ তাৎপর্য রয়েছে। প্রথাগত রাজনীতিবিদদের তুলনায় তিনি অনেক বেশি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতি জার্মান নাগরিকদের আস্থা কমছে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির প্রায় ৭৬ শতাংশ মানুষ এখন মনে করেন যে যুক্তরাষ্ট্র নির্ভরযোগ্য অংশীদার নয়। বিপরীতে, ফ্রান্স ও ব্রিটেনের প্রতি জার্মানদের আস্থা অনেক বেশি।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/01/09/newsid-1910/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ