ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোণায় দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) জনাব ড. আবু শাহীন মো: আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান। তিনি নির্বাচনের প্রস্তুতি এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা শেষে জেলা তথ্য অফিস, নেত্রকোণার আয়োজনে সদর উপজেলার বালুয়াকান্দা ও কাইলাটি এলাকায় পৃথক দুটি ‘উন্মুক্ত বৈঠক’ অনুষ্ঠিত হয়। ভোটারদের দোরগোড়ায় সচেতনতা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই জনসভার আয়োজন করা হয়।
উন্মুক্ত বৈঠকগুলোতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জনাব ড. আবু শাহীন মো: আসাদুজ্জামান এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা অংশ নেন।
সভায় বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। উক্ত বৈঠকগুলোতে স্থানীয় সরকার ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন নিয়মাবলী ও ভোটারদের অধিকার সম্পর্কে আলোচনা
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/01/08/newsid-1903/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ