NABO NEWS24
প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ

গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

লেখক: নব নিউজ ডেক্স

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল জুগীতলা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির সদস্য হাবিব চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে গুলি তার শরীরে লাগেনি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লা আল মুহিম ঘটনাটি নিশ্চিত করে জানান, হাবিব চৌধুরী অনলাইনে তার মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। এক যুবক মোটরসাইকেল কেনার আগ্রহ প্রকাশ করে তাকে মোগরখালের একটি নির্জন স্থানে ডেকে নেন। সেখানে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে দুই ছিনতাইকারী বাইক চালু করে হাবিবকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। হাবিব চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

ভুক্তভোগী হাবিব চৌধুরী বলেন, “তারা আমার বাইকের মূল্যের চেয়ে কিছুটা বেশি দাম বলেছিল। আমি বাইক দেখাতে গেলে একজন কাগজপত্র নেয়, অন্যজন চালিয়ে দেখবে বলে সামান্য দূরে গিয়ে সঙ্গীকে ডেকে আমার দিকে দুটি গুলি ছোড়ে।”

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সন্ধানে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/01/08/newsid-1900/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ