NABO NEWS24
প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ণ

এলপিজি সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ব্যবসায়ীদের

লেখক: নব নিউজ ডেক্স

সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলনও স্থগিত রাখা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কাছে নোটিশ পাঠিয়ে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে একই দিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে কমিশন বৃদ্ধি, প্রশাসনিক হয়রানি ও জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল সমিতি।

দাবি না মানলে ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা আসে।

সংগঠনের সভাপতি সেলিম খান জানান, দেশে এলপিজির চরম সংকট চলছে। বিইআরসি পরিবেশকদের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফে মূল্য নির্ধারণ করায় ব্যবসায়ী ও ভোক্তারা বিপাকে পড়েছেন। সংকট নিরসনের পরিবর্তে অভিযান চালিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, সরকারের পক্ষ থেকে এলপিজির পর্যাপ্ত মজুত থাকার দাবি করা হলেও খুচরা পর্যায়ে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। ফলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/01/08/newsid-1885/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ